পৃষ্ঠাসমূহ

সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সাহিত্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৪ জুন, ২০১২

কলেজ স্টুডেন্ট বনাম মোবাইল

ডাঃ গৌর চন্দ্র সুত্রধর

বর্তমানে কলেজ ছাত্র-ছাত্রীদের অবস্থা
মোবাইল ছাড়া
তাদের নেই কোন ব্যবস্থা।
কেউ কেউ বর্জন করে ক্লাস করছে ত্রাস
আবার কেউ লোভ দেখিয়ে অন্যকে করছে গ্রাস।
মোবাইলে কথা বলে ঘণ্টার পর ঘণ্টা
পিতার টাকার বাজাচ্ছে বারোটা।
মোবাইলে কথা বলা হয়ে গেছে যেন নেশা
এমনি ভাবেই চলছে কথা
এনে হচ্ছে এটা তাদের পেশা।
মোবাইলের অপব্যবহার
করছে তারা বারবার
এদের কাছ থেকে কি আছে পাবার।
জাতি তাকিয়ে আছে তাদের দিকে
করবে তারা ঙানার্জন
দেশের কল্যাণে তারা করবে প্রাণ বিসর্জন।
ঘুমকে ত্যাগ করে মোবাইলে বলে কথা
তাদেরকে ভাবলে মনে লাগে খুব ব্যাথা।
লেখাপড়ার প্রতিযোগিতা না হয়ে
কথা বলার  প্রতিযোগিতা চলে
কার চেয়ে কে বেশি কথা বলে।
প্রয়োজনে করছে সৃষ্টি
অপ্রয়োজনে করবে ব্যবহার
ওপারে গিয়ে হিসাব দিতে হবে সবার।
মিথ্যে কথা বলছে টাং
ঢাকা হতে মোবাইলে বলছে
আমি চিটাগাং।
একথা ভাবেনা কেউ
মিথ্যে বলা মহাপাপ
এক দিন এর দিতে হবে জবাব।
সিমতো আর একটা নয়
আছে কয়েক সিম
এক সিম বন্ধ রেখে লাগায় অন্য সিম।
বাবা যদি প্রশ্ন করে মোবাইল কেন বন্ধ ছিল
বাবা পড়ছিলাম তাই বন্ধ ছিল।
মা-বাবাকে যে সন্তান মিথ্যে বলতে পারে
দেশ তার নিকট কি আশা করতে পারে?

শুক্রবার, ১৮ মে, ২০১২

স্বপ্ন

তিশা
ক্লান্তি হরণকারী চোখ তোমার,দেখেছি আমি গোপনে
এসেছ তুমি বসেছ মোর পাশে,দেখেছি আমি স্বপ্নে
তুমিতো পাথর নও,নও কোন আলো ছায়া
তুমি যে আমার মনের কুঠিরে একান্তভাবে পাওয়া।
আমি দেখেছি তোমার স্তব্দ চোখ দু’খানি
ছোট ছোট পায়ে এসেছ এ বুকে,ধন্য আমার এ ভূমি।
শেষ রাতে এ সময়ে জাগালে প্রিয়া আমাকে
চল রুপালী চাঁদের আলোতে,ভালবাসা দেব তোমাকে।
তুমি হাত দু’টি ধরে আমায় নিয়ে গেলে খোলা আকাশের নিচে
আমি নিরবে অবাক হয়ে চলছি তোমার পিছু পিছে|

বলেছিলে তুমি আমাকে,শপথ কর মোর সাথে
কোন দিন হারিয়ে যাবে না,পড়বে না কারো ফাঁদে।
বলেছিলে আরও আমাকে,কোন দিন ও ছেড়ে যাব না তোমাকে
          যদিও আসে মরণ।।
আসুক না! ভয় কিসে তাতে
বল কোন দিন আসে যদি ঝড়,যাবে না তো হারিয়ে তুমি?
না না হারিয়ে যাব না আমি,থাকব তোমার হৃদয় জুড়ে

ভালবাসা কি তুমি বুঝালে,চাঁদ তারা দিয়ে তুমি সাজালে
আমি কি দেব তোমায় বল তুমি,কি মায়ায় আমায় জড়ালে?
ভালবাসি শুধু তোমাকে,হৃদয়ে সাজিয়ে রাখব তোমাকে
   যত দিন বাঁচি আমি
প্রিয় এ টুকু আমার স্বপ্ন!!!!!!!!!!!!!!!!

রবিবার, ৬ মে, ২০১২

০০০ 100% Love ( ১০০% ভালবাসা ) ০০০ .............................................................................................


১০০% ভালবাসা কে না চায় !
আমিও সবার মতো ১০০% ভালোবাসার জন্য বহু পথ ঘুরেছি-যে একজন নারী আমাকে ১০০%ভালবাসবে আর আমিও তাকে ১০০% ভালবাসবো, ঘুরতে যখন আমি ক্লান্ত তখন আমি আবিস্কার করতে পারলাম যে,
পৃথিবীতে একজন নারীই আমাকে ১০০% ভালোবাসে,আর তাকেও আমি ১০০% ভালোবাসি আর সেই মহতী নারী হল আমার গর্ভধারিণী "মা"
১০০% ভালবাসা মায়ের কাছ থেকে ছাড়া অন্য কারও কাছ থেকে পাওয়া সম্ভব না, এটা ১০০% হলফ করে বলতে পারি
মা আছেন আমাদের হৃদয়জুড়ে মায়ের তুলনা শুধুই মা তার কোনো তুলনা হয় না

ভালবাসা কি?


একজন ছাত্র তার টিচারকে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?'' শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব,কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবেআমাদের স্কুলের সামনে যে ভুট্টার ক্ষেত আছে তুমি সেখানে যাও এবং সবচেয়ে বড় ভুট্টাটি নিয়ে ফিরে এসো'' ''কিন্তু একটা শর্ত আছে,তুমি সবচেয়ে বড় ভুট্টাটি খুঁজ়ে নিয়ে আসবে এবং খুঁজতে খুঁজতে যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা আর নিতে পারবে না'' ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার ক্ষেতের প্রথম সারিতে খোঁজা শুরু করলো সেই সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু সে ভাবলো...হয়তো সামনের সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে পরে,যখন সে মাঠের অর্ধেকের বেশি খোঁজা শেষ করলো তখন বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যতটা বড় সে আগেই খুঁজে পেয়েছিল ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড় ভুট্টাটি সে পেছনেই ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না তাই সে খোঁজা বাদ দিয়ে খালি হাতে টিচারের কাছে ফিরে এল টিচার তাকে বললো,''....এটাই ভালবাসা....তুমি হয়তো জীবনে কাউকে খুঁজে পেয়েছো,কিন্তু তবু আরো ভাল কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো,এমন একদিন আসবে যেদিন তুমি উপলব্ধি করবে যে,তোমার জন্য সবচেয়ে ভাল মানুষটিকে তুমি পেছনে হারিয়ে ফেলেছোতখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না''
সংগৃহীত