পৃষ্ঠাসমূহ

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১২

কালিহাতীতে ট্রাক চাপায় নিহত ৩! আহত ৬

রনজিত সুত্রধর:গত ২৩ মে  টাংগাইলের কালিহাতী উপজেলার সংল্লায়(বঙ্গবন্দু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়ক) ট্রাকের চাপায় ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছে। 

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসির্) ইউনুস আলী মিয়া জানান, ২৩ মে বুধবার ভোর ৬ টার দিকে গোহালিয়াবাড়ি থেকে এলেঙ্গাগামী একটি টেম্পোকে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই ২ জন ও হাসপাতালে ভর্তির পর একজন মারা যায় । নিহতরা হচ্ছে টেম্পুর চালক কুর্শাবেনু গ্রামের কাশেম তালুকদারের পুত্র মানিক (২৫), গোহালিয়াবাড়ি গ্রামের আজগর আলীর পুত্র কাপড় ব্যবসায়ী লিয়াকত আলী (৫০) ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার আবদূর রহমানের পুত্র আবদুল্লাহ (২২) । আবদুল্লাহ ধান কাটার শ্রমিক হিসেবে কাজের সন্ধানে এলেঙ্গা যাচ্ছিলেন । আহতদের টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন